ভিড় সামলাতে বন্ধ নৈহাটির বড়মার মন্দির
মঙ্গলবার মন্দির কমিটির তরফে সাংবাদিক বৈঠক ডেকে জানানো হয়েছে, প্রশাসনের পূর্ণ নজরদারিতেই হবে গোটা আয়োজন। আগামী ২৯ অক্টোবর ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পৌরোহিত্যে পুরসভা, মন্দির কমিটি ও সংশ্লিষ্ট দপ্তরগুলির উচ্চপর্যায়ের বৈঠকের পরেই সুরক্ষাবিধির চূড়ান্ত রূপরেখা ঘোষিত হবে। ওই দিনই মন্দিরের তৃতীয় বর্ষের প্রতিষ্ঠা দিবস। হোম-যজ্ঞ, পুজো ও ধর্মীয় পাঠের পর দুপুর দুটো পর্যন্ত ভক্তরা পুজো দিতে পারবেন। যজ্ঞ চলাকালীন পুজো বন্ধ রাখা হলেও দর্শনে বাধা থাকবে না, মিলবে ভোগও।