Arambagh Bus Accident | হুগলির আরামবাগে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত একাধিক - 24 Ghanta Bangla News
Home

Arambagh Bus Accident | হুগলির আরামবাগে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত একাধিক

Spread the love

হুগলির আরামবাগের মলয়পুর-বালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। বুধবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমানের গোতান থেকে আরামবাগের দিকে যাওয়ার পথে একটি ইঞ্জিনভ্যানকে পাশ দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটির যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *