হেলমেটহীন বাইকের দাপট
রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোতে এক দিনেই হেলমেটহীন অবস্থায় শহরে মোটরবাইক চালানোর অভিযোগে ৮৮টি মামলা রুজু করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। লালবাজার জানিয়েছে, যানশাসনের অন্যান্য নিয়ম ভাঙার জন্য ৯২টি মামলা হয়েছে।মোটরবাইকে ট্রিপল রাইডিং, বেপরোয়া গাড়ি চালানো-সহ বিভিন্ন অভিযোগে রুজু হওয়া মামলার মোট সংখ্যা ৩৩৫।