নিউ জ়িল্যান্ড সিরিজ়ের পর ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান ভুবনেশ্বর
ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখলেও তার পিছনে ছোটেননি ভুবনেশ্বর কুমার। বরং গত চার বছর ক্রিকেট ও ফিটনেসে মন দিয়েছিলেন তিনি। আইপিএলে পরপর দু’ মরশুমে ভালো খেলার সুবাদে জাতীয় দলে ফিরেছেন ৩৬ বছরের পেসার। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের পর বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে চান তিনি। ভুবি বলেন, ‘দেশের হয়ে খেলা গর্বের, তবে ক্রিকেটটাই উপভোগ করতে চেয়েছি।’