খালি গায়ে কোমরে দড়ি পরিয়ে ধৃতদেরও হাঁটাল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

খালি গায়ে কোমরে দড়ি পরিয়ে ধৃতদেরও হাঁটাল পুলিশ

Spread the love

সরশুনায় প্রেমের ‘শাস্তি’ হিসেবে এক তরুণ, তাঁর বাবা এবং বন্ধুকে নগ্ন করে যে সব রাস্তায় হাঁটানো হয়েছিল, সেই একই রাস্তায় খালি গায়ে, কোমরে দড়ি পরিয়ে মারধরে অভিযুক্তদেরও হাঁটাল পুলিশ।

প্রেমিক তরুণ, তাঁর বাবা এবং বন্ধুকে হেনস্থার ঘটনায় সরশুনা থানার পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছিল। তাঁদের ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। পুলিশ সূত্রে খবর, হেফাজতে নেওয়ার পরে অভিযুক্তদের জেরা করা হয়। তার পরেই মঙ্গলবার তাঁদের এলাকায় নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য। তরুণ-সহ তিন জনকে যে বাড়িতে মারধর-নির্যাতন করা হয়, সেখানে তো বটেই। তাঁদের যে এলাকায় হাঁটানো হয়েছিল বিবস্ত্র অবস্থায়, সেই সব এলাকায় হাঁটানো হয় তিন অভিযুক্তকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *