Cyclone Arnab: ‘অর্ণবের’ ল্যান্ডফলের আগেই সতর্কতা জারি | Cyclone Arnab Intensifies: Visakhapatnam Landfall Tomorrow, Rain Alert in Bengal
চোখের নিমেষে ভয়ংকর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab)। মাত্র ৬ ঘণ্টার মধ্যে এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামীকাল দুপুরের আগে বিশাখাপত্তনমের দক্ষিণে এটি ল্যান্ডফল করবে। তখন ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে। অন্ধ্র ও ওড়িশায় জারি হয়েছে লাল সতর্কতা।
বাংলায় সরাসরি ল্যান্ডফল না হলেও, ঝড়ের বাঁকেই রাজ্যের ঘোর বিপত্তি। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে। বুধ ও বৃহস্পতিবার উপকূল এবং পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রেহাই পাবে না উত্তরবঙ্গও। সেখানে টানা বৃষ্টির জেরে দার্জিলিংয়ে ধসের চরম আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, উপকূলের জেলাগুলিতে ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।