পাকিস্তানি মহিলাকে গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ, গ্রেপ্তার সেনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন
পাকিস্তানি মহিলাকে সামরিক বাহিনীর গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ উঠল এক প্রাক্তন সেনা আধিকারিকের বিরুদ্ধে। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন-কে। সোমবার তামিলনাড়ুর ভেলোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে পাকিস্তানি বান্ধবীকে সামরিক বাহিনীর অনেক গোপন তথ্য সরবরাহ করেছেন তিনি বলে অভিযোগ।