গুয়াহাটির হোটেলে এলোপাথাড়ি গুলি, মৃত অন্তত ৪
গুয়াহাটির হোটেলে এলোপাথাড়ি গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। মৃতদের মধ্যে এক জন মহিলা। ঘটনায় আহত হয়েছেন অনেকেই। সোমবার রাতে গুয়াহাটির উলুবাড়ি এলাকার এই গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা। কারা কেন এই গুলি চালায় তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারী শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহান্ত।