অভিভাবকের মতো থাকব, আশ্বাস শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

অভিভাবকের মতো থাকব, আশ্বাস শুভেন্দুর

Spread the love

এ দিন রামনগরের বিধায়ক কার্যালয়ে মন কি বাত অনুষ্ঠান শেষে হেঁটে গ্রামে কল্পনার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রাস্তার পাশে দলের কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলে মুখ্যমন্ত্রী ধমক দিয়ে তাঁদের বলেন, ‘শোকের পরিবেশ এটা। সকলে সংযত থাকুন।’ হরেকৃষ্ণর দাদা সত্যেন্দ্রনাথ বলেন, ‘ভাইয়ের স্ত্রীর এ ভাবে মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। তবে দুর্ঘটনায় পর থেকে মুখ্যমন্ত্রী যে ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। উনি বাড়িতে এসেছিলেন। সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।’ এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *