মুম্বইয়ের অনুষ্ঠানে অপমানিত শিল্পা রাও
ঘটনার পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তা দেন শিল্পা। সেখানে মুম্বইয়ের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিজের খারাপলাগার কথাও তুলে ধরেন তিনি।লশিল্পা লেখেন, ‘মুম্বইয়ে সেই রাতে তাঁর হৃদয়ের একটা ছোট্ট অংশ যেন ভেঙে গিয়েছে। সুন্দর একটি মুহূর্ত এ ভাবে কেড়ে নেওয়া হলে যে কষ্ট হয়, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। তবে অনুষ্ঠানের মাঝে গান থেমে গেলেও দর্শকদের ভালোবাসা থামেনি। দর্শকরা যেভাবে আমার নাম ধরে চিৎকার করছিলেন, তাতে আমি আপ্লুত।’ সেই রাতের অভিজ্ঞতাকে অসমাপ্ত গল্পের সঙ্গে তুলনা করে ফের মুম্বইয়ে ফিরে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দর্শকদের উদ্দেশে তাঁর বার্তা, মুম্বইকে তিনি ভালোবাসেন, চিরকাল ভালোবাসবেন।