কে তিনি? Goddess Lakshmi Story। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

কে তিনি? Goddess Lakshmi Story। Ei Samay

Spread the love

সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী। বাংলার ঘরে ঘরে কোজাগরী পূর্ণিমায় তাঁর আরাধনা করা হয়। কোথাও পদ্মাসনে বসা দেবীমূর্তি, কোথাও লক্ষ্মীর সরা, আবার কোথাও ঘটে পুজো করা হয় দেবীকে। তিনি বিষ্ণুজায়া, তিনিই আবার দেবী দুর্গার কন্যা। কোথাও আবার তাঁকেই কল্পনা করা হয় আদিশক্তি রূপে। কিন্তু আসলে কী ভাবে জন্ম হয়েছিল দেবী লক্ষ্মীর? কে তিনি? 

পুরাণ কী বলছে? 

বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ ও ব্রহ্মপুরাণ ঘাঁটলে দেখা যায়, দেবী লক্ষ্মীর আরেক নাম শ্রী। মহর্ষি ভৃগু ও তাঁর স্ত্রী খ্যাতির গর্ভে জন্মগ্রহণ করেন তিনি। এই কাহিনি অনুসারে, লক্ষ্মী জন্মসূত্রে ভৃগুর কন্যা। পরবর্তীতে বিষ্ণুকে স্বামী হিসেবে পেতে কঠোর তপস্যা করেন তিনি। আবার এর একটা অন্য ব্যাখাও পাওয়া যায়। কথিত, কথিত, মহর্ষি ভৃগু নিজেই নাকি নারায়ণের কাছে বর প্রার্থনা করেন যেন তাঁর স্ত্রী দেবী লক্ষ্মী ভৃগুর ঘরে জন্ম নেন। তাই খ্যাতির গর্ভে দেবী শ্রী  রূপে জন্ম নেন লক্ষ্মী। পরে তিনিই আবার নারায়ণের স্ত্রী হন। বৈদিক যুগেও লক্ষ্মী শ্রী নামে পরিচিত ছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *