‘এই শেষবার, মোবাইলে হাত দিবি না’, খুদেকে বকুনি দিয়েও সেলফির আবদার মেটালেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

‘এই শেষবার, মোবাইলে হাত দিবি না’, খুদেকে বকুনি দিয়েও সেলফির আবদার মেটালেন মুখ্যমন্ত্রী

Spread the love

মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে মোবাইল হাতে দৌড়ে গিয়েছিল খুদে। সেলফি তুলতে চেয়েছিল। তা শুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুদের আবদার মেটালেন ঠিকই। তবে বকুনিও দিলেন। এত অল্প বয়সে হাতে মোবাইল নিয়ে খুটখাট না করে সে যেন পড়াশোনায় মন দেয়! সেলফি তোলার আগে খুদেকে বলে দিলেন, ‘এই শেষ বার। আর নয়।’

শনিবার রাত ৮টা নাগাদ হাওড়ার সালকিয়ার কামিনী স্কুল লেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন সেখানকার বাসিন্দা বিকাশ ভট্টাচার্য। তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু। বিকাশের বাড়ি থেকে বেরিয়ে তিনি বাইকে ওঠার সময়েই এক খুদে তাঁর কাছে ছুটে যায়। জানায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে চায় সে। মুখ্যমন্ত্রীও ছেলেটির নাম জিজ্ঞাসা করে। সে জানায়, তার নাম রাজদীপ পাল। এর পরেই মুখ্যমন্ত্রী তাকে উপদেশ দেন, এই বয়সে মোবাইল ব্যবহার না করে ভালো করে পড়াশোনা করতে। কিশোর খানিক হকচকিয়ে যায়। লজ্জাও পায়। যদিও মুখ্যমন্ত্রী তার আবদার রাখেন। রাজদীপকে জড়িয়ে ধরেই সেলফি তোলেন। তার পরে তাকে আদর করে বাইকে উঠে পড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *