সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী প্রচার, জইশ যোগ! মুম্বইয় থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি - 24 Ghanta Bangla News
Home

সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী প্রচার, জইশ যোগ! মুম্বইয় থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি

Spread the love

মুম্বই: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মহারাষ্ট্র অ্যান্টি-টেরররিজম স্কোয়াড বা এটিএস (ATS)। ধৃতের নাম মোহাম্মদ হাসান…

মুম্বই: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JeM)-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মহারাষ্ট্র অ্যান্টি-টেরররিজম স্কোয়াড বা এটিএস (ATS)। ধৃতের নাম মোহাম্মদ হাসান আবু সরমাদ আখতার (৩৩)। মুম্বইয়ের মাহিম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উগ্রপন্থী ও দেশবিরোধী কন্টেন্ট ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এটিএস-এর কালাচৌকি (Kalachowki) ইউনিট গোপন সূত্রে খবর পেয়ে মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোহাম্মদ হাসান পেশায় একজন ‘র‍্যাপিডো’ (Rapido) বাইক চালক এবং সুগন্ধি বা পারফিউম বিক্রেতা ছিলেন। তবে এর আড়ালেই তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধী বার্তা প্রচার করতেন। তদন্তকারী সংস্থার দাবি, পাকিস্তানের গোয়েন্দা অপারেটিভ (PIOs)-দের সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল ধৃতের।

টেলিগ্রাম গ্রুপ ও উস্কানিমূলক অডিও প্রকাশ

এটিএস সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদ হাসান একটি টেলিগ্রাম গ্রুপ পরিচালনা করত। চলতি বছরের ১ জুন ওই গ্রুপে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বেশ কিছু উস্কানিমূলক ও অগ্নিগর্ভ অডিও ভাষণ আপলোড করা হয়েছিল। এছাড়াও, ‘IBN-e-Qasim’ নামের পাকিস্তান-সমর্থিত একটি উগ্রপন্থী টেলিগ্রাম চ্যানেলেরও সক্রিয় সদস্য ছিল সে।

তদন্তে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বই সফরকালে নিরাপত্তা বিঘ্নিত হওয়া সংক্রান্ত একটি খবরের নিচে একটি আপত্তিকর ইনস্টাগ্রাম মন্তব্য পোস্ট করেছিল ওই অভিযুক্ত। তার মোবাইল ফোন থেকেও বেশ কিছু দেশবিরোধী ও সন্দেহজনক তথ্য বাজেট করা হয়েছে। বর্তমানে ধৃতের বিশাল কোনো নেটওয়ার্ক বা তার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন এটিএস আধিকারিকরা।

জামিয়ায় অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাস! ছাত্র সংসদ পুনরুদ্ধারের আন্দোলনের মধ্যেই বড় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের

২০৩০ র মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিওনে নিয়ে যাওয়ার পরিকল্পনা পুতিন-মোদীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *