লক্ষ্মীপুজোয় ফুলের দাম কম, স্বস্তিতে চাষি-ক্রেতা
তবে দুর্গাপুজো আর লক্ষ্মীপুজোর ফুলের বাজারের ছবিতে কিছুটা পার্থক্য রয়েছে। দুর্গাপুজোয় পদ্মের দাম স্বাভাবিক থাকলেও অন্যান্য ফুলের দাম তুলনায় কিছুটা বেশি ছিল। তবে লক্ষ্মীপুজোর আগে সেই চাপ অনেকটাই কমেছে বলে জানা গিয়েছে। শনিবার কোলাঘাট, দেউলিয়া, কেশাপাট-সহ জেলার বিভিন্ন ফুলবাজারে ঘুরে দেখা গিয়েছে, বেশির ভাগ ফুলই বিক্রি হচ্ছে সাধারণ মানুষের নাগালের মধ্যেই।