মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক ভুলে ইলন মাস্কের সমর্থক! বিপথে গিয়েই কী বিপাকে বাম? - 24 Ghanta Bangla News
Home

মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক ভুলে ইলন মাস্কের সমর্থক! বিপথে গিয়েই কী বিপাকে বাম?

Spread the love

কলকাতা: মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এমনই স্লোগান শোনা যেত কলকাতার অলিগলিতে । রাজ্যের অন্য প্রান্তেও কমরেডরা (Left Politics) এই স্লোগান দিতেন।…

left-politics-american-imperialism-elon-musk-support-debate

কলকাতা: মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এমনই স্লোগান শোনা যেত কলকাতার অলিগলিতে । রাজ্যের অন্য প্রান্তেও কমরেডরা (Left Politics) এই স্লোগান দিতেন। দেওয়ালে লিখতেন। কেউ কেউ না বুঝেও সমর্থন করতেন। সেই স্লোগান আর বামেদের মুখে শোনা যায় না। উল্টে তাঁরা এখন মার্কিন বিনিয়োগকারী ইলন মাস্কের সমর্থক। এটা কি নিছকই বিরোধিতার রাজনীতি নাকি গভীর শিকড়ে?

১৯৯১ সালে ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতি নিয়েছিল কেন্দ্র। যা ছিল তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের অন্যতম বড় কৃতিত্ব। ভারতের বাজারে ব্যবসার সুযোগ পায় বিদেশি সংস্থা। মার্কিন সংস্থারও পসার বাড়ে। সেই নীতির বিরোধী ছিল বামেরা। ২০১৩ সালে কামদুনি কাণ্ডের জন্যও সেই উদারীকরণ নীতিকে দায়ি করেছিলেন অনেক কমরেড। পরে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়ে বামেরা। ফিকে হতে শুরু করে ‘মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক’ স্লোগান।

কিন্তু এত জনপ্রিয় স্লোগান হারিয়ে গেল কীভাবে? বামেরা কি মতাদর্শ ভুলে গেল? একসময় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী বামেরা ছিলেন রাশিয়াপন্থী। তাদের মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান তোলা খুবই স্বাভাবিক। এখন কী তাঁরা রাশিয়া-বিমুখ?

বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের ভোটে লড়া বামপন্থীরা আগে ছিল সফট লেফট সোভিয়েতপন্থী। সোভিয়েত রাশিয়ার পতনের পর এই সোভিয়েতপন্থী সফট লেফট গতি জাড্যের প্রভাবে আরও বেশ কিছুদিন সফট লেফট ভূমিকা পালন করে। এই সফট লেফট থাকাকালীন এরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা চালিয়ে যায়। এরপর এই সফট লেফটদের যে সব রাজ্যে ক্ষমতায় ছিল সেখান থেকে ক্ষমতাচ্যুত হতে থাকে।

বিশ্লেষকরা মনে করেন, এই সফট বামেদের যত ভোটে বিপর্যয় হতে থাকে এরা তত আল্ট্রা লেফটদের দিকে ঝুকতে থাকে। বর্তমানে এই সফট লেফট বিলুপ্ত হয়ে পুরোপুরি আল্ট্রা লেফটে পরিণত হয়েছে। এইবার এই আলট্রা লেফট একদম জন্মলগ্ন থেকে মার্কিনমদতপুষ্ট। বলতে গেলে মার্কিনীদের মদতেই এই আলট্রা লেফটদের সৃষ্টি। এইবার যেহেতু সফট লেফট আলট্রা লেফটে পরিণত হয়েছে। তাই তাদের পক্ষে আর তাদের মালিকদের বিরুদ্ধে স্লোগান দেওয়া সম্ভব নয়। তাই আপনি আর “মার্কিন
সাম্রাজ্যবাদ নিপাত যাক” স্লোগান শোনা যায় না। মার্কিন প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ানো দেখতে পাওয়া যায় না।

বর্তমানে এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনও কিছুই চোখে পরে না। অথচ আজ থেকে ১০-১৫বছর আগে সারাক্ষণ এই বামেরা উঠতে বসতে মার্কিন সাম্রাজ্যবাদের মুন্ডপাত করত। এখন বদলের কারণ কী? বিশেষজ্ঞদের মতে, এই মার্কসবাদের সৃষ্টি হয় সরাসরি পুঁজিবাদের সহায়তায়। যতই মার্কসবাদী কমিউনিস্টরা মুখে পুঁজিবাদের বিরোধিতা করুক, কার্যক্ষেত্রে এই মার্কসবাদের জন্ম এই পুঁজিবাদের গর্ভে। আর মার্কসবাদ আর পুঁজিবাদ পরস্পর পরস্পরের সম্পূরক। তাহলে ওই মার্কসবাদী কমিউনিস্টরা যে তাত্ত্বিকভাবে মূখে এই পুঁজিবাদের বিরোধিতা করে সেটা কেন? ওটা কিছু লোককে মামু বানানোর জন্য। বর্তমানে সারা পৃথিবী জুড়ে যে সব আল্ট্রা লেফট দলগুলো রয়েছে ও তারা যে সব কাজ কর্ম করছে সব ওই মার্কিনীদের মদতে ও রসদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *