আল সিবের বিরুদ্ধে ম্যাচ খেলতে ওমানে পাড়ি ইস্টবেঙ্গলের - 24 Ghanta Bangla News
Home

আল সিবের বিরুদ্ধে ম্যাচ খেলতে ওমানে পাড়ি ইস্টবেঙ্গলের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়েই এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। প্রথম ম্যাচে অনায়াসেই তারা পরাজিত করেছিল চার্চিল ব্রাদার্স দলকে।…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়েই এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। প্রথম ম্যাচে অনায়াসেই তারা পরাজিত করেছিল চার্চিল ব্রাদার্স দলকে। তারপর সেই ধারাবাহিকতা বজায় রেখেই গতকাল দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করেছে ইন্টার কাশী ফুটবল দলকে। গোল পেয়েছেন আকে আর্নড লোবা লোবার পাশাপাশি লুকাস জেলেন্সকির মত ফুটবলাররা। এছাড়াও গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে ফুটবল খেলেছেন দানি রামিরেজ‌ সহ বিষ্ণুরা। গোল এসেছিল তাদের ও পা থেকে। সেই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে সকলের।

সেই ছন্দ এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের ম্যাচে বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের। আগামী ২৭শে অক্টোবর এসিএল টুয়ের পরবর্তী ম্যাচে নামবে মশাল ব্রিগেড। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওমানের শক্তিশালী ফুটবল ক্লাব আল সিব। সেজন্য পুনেতে গতকাল আইএসএল ম্যাচ খেলার পর আজই ওমানের পথে পা রেখেছে ইস্টবেঙ্গল ফুটবল দল। উল্লেখ্য, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে এবারের এই এসিএল টুয়ের গ্রুপ পর্ব শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। যেখানে প্রথম অ্যাওয়ে ম্যাচেই‌ তারা আটকে দিয়েছিল আল হুসেইন দলকে।

সেই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠে ছেড়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। তারপর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে আল শর্টার বিরুদ্ধে এগিয়ে থেকে ও পরাজিত হয়েছিল গতবারের আইএসএল জয়ীরা। এবার সেই হতাশা কাটিয়ে অ্যাওয়ে ম্যাচে আল সিবকে আটকে দেওয়ার চ্যালেঞ্জ আনোয়ার আলি থেকে শুরু করে দানি রামিরেজ‌দের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *