অমৃতসরে বন্ধুর গুলিতে মৃত্যু যুবকের, তদন্তে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

অমৃতসরে বন্ধুর গুলিতে মৃত্যু যুবকের, তদন্তে পুলিশ

Spread the love

এই নিয়ে গেট হাকিমা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন অমিতের বাবা। পুলিশ সূত্রে খবর, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাঁরা তিন ভাই। অভি শাহ, সানি শাহ এবং ঋত্বিক শাহ ওই তিন জনই অমিতের বন্ধু ছিলেন বলেও জানিয়েছেন তাঁর বাবা। তাঁর দাবি, এলাকায় কারও সঙ্গে শত্রুতা ছিল না অমিতের। স্কুটার পার্কিং করা নিয়ে বিবাদের জেরে বন্ধুদের চালানো গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দেশি পিস্তল দিয়ে অমিতকে লক্ষ্য করে অভি নামে এক যুবক ৬ রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। অমিতের বাড়ির সামনেই ওই গুলি চালানো হয়। এর মধ্যে দু’টি গুলি লাগে অমিতের মাথায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *