জলের অভাব, গোবিন্দভোগ ধান বাঁচাতে হাহাকার - 24 Ghanta Bangla News
Home

জলের অভাব, গোবিন্দভোগ ধান বাঁচাতে হাহাকার

Spread the love

কৃষকদের কথায়, ‘এই মুহূর্তে গোবিন্দভোগ ধানের ফুল আসার সময়। ধানের ফলন ভালো হওয়ার জন্য এই পর্যায়ে পর্যাপ্ত জলের প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন বৃষ্টির অভাব এবং ক্যানালে জল না থাকায় জমিতে সেচ দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে সময়মতো জল না পেলে ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতি হবে।’ এলাকার কৃষকদের অভিযোগ, সেচের জন্য ডিভিসির ক্যানাল থাকলেও তাতে জলপ্রবাহ বন্ধ রয়েছে। ফলে বিকল্প উপায়ে জমিতে জল দেওয়া নিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা। হাজার হাজার একর জমিতে চাষ করা গোবিন্দভোগ ধান কী ভাবে বাঁচানো যাবে, তা নিয়েই এখন চিন্তায় দিন কাটছে কৃষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *