খরচ ৮০ কোটি, পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউস বারাণসীর কোচবিহার কালীবাড়িতে - 24 Ghanta Bangla News
Home

খরচ ৮০ কোটি, পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউস বারাণসীর কোচবিহার কালীবাড়িতে

Spread the love

গত রবিবার, ৪ অক্টোবর বঙ্গ–বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বারাণসীতে কোচবিহার কালীবাড়ি প্রাঙ্গণে গিয়ে জানিয়েছিলেন যে, তিনি চান, ওই জায়গায় পশ্চিমবঙ্গ ভবন তৈরি হোক, সাংস্কৃতিক কেন্দ্র হোক। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য, ওই জায়গায় ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনকে নতুন রূপ দেওয়া। ঐতিহাসিক হাওয়া মহল সংস্কারের পাশাপাশি, সেখানে বেসমেন্ট-সহ অতিথি নিবাস গড়ে তোলা হবে। বেসমেন্টে থাকবে পার্কিংয়ের ব্যবস্থা। হসপিটালিটি সেন্টারে থাকবে ব্যাঙ্কোয়েট হল, রেস্তোরাঁ, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া এবং একটি লাইব্রেরি। প্রস্তাবিত অতিথিশালায় থাকবে ৬০টি ঘর এবং ১০টি স্যুট। মূল হাওয়া মহলটির প্রাচীন স্থাপত্যকে সম্পূর্ণ অক্ষত রেখেই সেটি নতুন করে সাজিয়ে তোলা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *