সাইকেল দুর্ঘটনাকে হার মানিয়ে এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা সচিনের, শটপাটে ভারতেরই ৩ পদক - 24 Ghanta Bangla News
Home

সাইকেল দুর্ঘটনাকে হার মানিয়ে এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা সচিনের, শটপাটে ভারতেরই ৩ পদক

Spread the love

এই বিভাগে রুপো জিতেছেন ভারতেরই মহম্মদ ইয়াসের। তাঁর সেরা থ্রো ছিল ১৫.০৬ মিটার, যা চলতি মরশুমে তাঁর সেরা পারফরম্যান্স। অন্য দিকে, ১৩.৮৩ মিটার থ্রোয়ের সৌজন্যে ব্রোঞ্জ জিতেছেন প্রবীণ। ফলে শটপাটের এই বিভাগে তিনটি পদকই গেল ভারতের ঝুলিতে।

সাইকেল দুর্ঘটনা থেকে বিশ্বচ্যাম্পিয়ন, সচিনের লড়াই

প্যারা অ্যাথলেটিক্সে সচিন খিলারি এখন পরিচিত নাম। প্যারালিম্পিক্সে রুপো জেতার পাশাপাশি দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তবে তাঁর এই সাফল্যের পথ সহজ ছিল না। মাত্র ন’বছর বয়সে সাইকেল দুর্ঘটনায় বাঁ হাতের স্বাভাবিক নড়াচড়া অনেকটাই সীমিত হয়ে যায় সচিনের। কিন্তু সেই প্রতিবন্ধকতা তাঁর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

প্রথমে জ্যাভলিন থ্রোয়ে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন সচিন। কিন্তু কাঁধে চোট পাওয়ার পর শটপাটে মন দেন তিনি। তার পর থেকে এই ইভেন্টেই একের পর এক সাফল্য পেয়েছেন। ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সে ১৬.৩২ মিটার থ্রো করে এশীয় রেকর্ড গড়ে রুপো জিতেছিলেন তিনি। ২০২৩ ও ২০২৪ সালে পরপর দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর হাংঝৌ এশিয়ান প্যারা গেমসেও সোনা জেতেন সচিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *