ভুবনেশ্বরের অভিজ্ঞতাই ভারতের ভরসা, বড় দাবি শ্রেয়সের - 24 Ghanta Bangla News
Home

ভুবনেশ্বরের অভিজ্ঞতাই ভারতের ভরসা, বড় দাবি শ্রেয়সের

Spread the love

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে বোলিংয়ে ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতাকে ভারতের বড় ভরসা বলে মনে করছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার। শ্রেয়স বলেন, ‘ভুবির প্রচুর অভিজ্ঞতা রয়েছে। গত কয়েক বছরে আইপিএলে দু’বার জিতেছে ওর দল। এই ধরনের ক্রিকেটে কী ভাবে আধিপত্য বিস্তার করতে হয়, তা ও ভালো জানে।’ শ্রেয়সের মতে, ভুবির উপস্থিতিতে ভারতের বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *