প্রতিমা নিরঞ্জনের সময়ে দুর্ঘটনা, ঘাটে শুধুই হাহাকার, নিখোঁজ ৪ - 24 Ghanta Bangla News
Home

প্রতিমা নিরঞ্জনের সময়ে দুর্ঘটনা, ঘাটে শুধুই হাহাকার, নিখোঁজ ৪

Spread the love

পুজোর শেষবেলায় আনন্দ গড়াল বিষাদে। প্রতিমা নিরঞ্জনের সময়ে নৌকা উল্টে নিখোঁজ চার। মঙ্গলবার রাতে রাজস্থানের কোটায় এই ঘটনা ঘটে। স্টিল ব্রিজের কাছে কোটরি খালে (চম্বল নদীর অংশ) প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। একটি নৌকায় প্রতিমা নিয়ে সাত জন খালে নামেন। আচমকাই উল্টে যায় নৌকা। কোনও মতে তিন জনকে উদ্ধার করা গেলেও চার জন তলিয়ে যান।

মঙ্গলবার রাতেই দশমী (Durga Puja 2026) তিথি পড়ে গিয়েছে। দশমী মানেই মায়ের বিদায়বেলা। ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের চেনা ছবি। বহু জায়গায় মঙ্গলবার রাতে প্রতিমা নিরঞ্জনও হয়ে গিয়েছে। কোটায় স্টিল ব্রিজের কাছে কোটরি ক্যানালে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিল একটি দল। এ দিকে ওই খালে প্রতিমা বিসর্জনের অনুমতি নেই।

এক নজরে

  • কোথায় দুর্ঘটনা: রাজস্থানের কোটায় স্টিল ব্রিজের কাছে কোটরি খালে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

  • কী ভাবে দুর্ঘটনা: দুর্গাপ্রতিমা বিসর্জন দিতে সাত জন একটি নৌকায় খালে নামেন। আচমকা নৌকাটি উল্টে যায়।

  • নিখোঁজ চারজন: নৌকায় থাকা সাতজনের মধ্যে তিনজন সাঁতরে উঠে আসেন। বাকি চার জন তলিয়ে যান।

  • উদ্ধারকাজে একাধিক দল: ঘটনাস্থলে SDRF, NDRF, ডুবুরি, সিভিল ডিফেন্স ও জেলা প্রশাসনের দল উদ্ধারকাজ শুরু করে।

  • প্রশাসনের সতর্কবার্তা: কোটরি খালে প্রতিমা বিসর্জনের অনুমতি ছিল না বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মদন দিলাওয়ার। নির্দিষ্ট বিসর্জনস্থল ব্যবহারের আবেদন জানিয়েছে প্রশাসন।

রাজ্যের মন্ত্রী মদন দিলাওয়ার সংবাদমাধ্যমে জানান, এই ক্যানাল চত্বর প্রতিমা নিরঞ্জনের জন্য নয়। তা নিয়ে স্পষ্ট নির্দেশও আছে। অথচ তার পরেও কিছু মানুষ তা করছেন। রাতেই মন্ত্রীর নির্দেশে জেলাপ্রশাসন উদ্ধারকাজে নামে। জেলা কালেক্টর পীযূষ সামারিয়া ও সিটি এসপি তেজস্বিনী গৌতম ঘটনাস্থলে পৌঁছন। নামানো হয় স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, NDRF ও প্রয়োজনীয় ফোর্স।

কমপক্ষে ১৫-১৭ জন SDRF কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডুবুরি, সিভিল ডিফেন্স টিম, স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। এসপি তেজস্বিনী গৌতম সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা তথ্য পেয়েছি যে প্রতিমা নিরঞ্জনের জন্য কয়েকজন ক্যানাল রোডে এসেছিলেন। একটি নৌকায় সাত জন ছিলেন। সেটিই উল্টে যায়। তাঁদের মধ্যে তিন জন সাঁতার জানতেন এবং নিজেরা সাঁতরে উঠে আসতে সক্ষম হন, কিন্তু বাকি চার জন সাঁতার জানতেন না। আমাদের টিম নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা নৌকায় থাকা কিছু ব্যক্তির নাম পেয়েছি। প্রশাসন প্রতিমা নিরঞ্জনের জন্য নির্দিষ্ট কিছু স্থান চিহ্নিত করে দিয়েছে, যেখানে নৌকা, ডুবুরি এবং উদ্ধারকারী দল মোতায়েন রাখা হয়েছে। পুরো খালজুড়ে প্রতিটি পয়েন্টে এই ধরনের ব্যবস্থা রাখা সম্ভব নয়। প্রশাসন সকলের কাছে অনুরোধ জানাচ্ছে যে শুধু এই নির্দিষ্ট স্থানগুলোতেই যেন প্রতিমা নিরঞ্জন করা হয়।’

FAQs

১. রাজস্থানের কোথায় দুর্ঘটনা ঘটেছে?

রাজস্থানের কোটায় স্টিল ব্রিজের কাছে কোটরি খালে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময়ে উল্টে যায় নৌকা।

২. নৌকায় কতজন ছিলেন?

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রতিমা নিয়ে একটি নৌকায় সাত জন খালে নেমেছিলেন।

৩. দুর্ঘটনায় কত জন নিখোঁজ?

নৌকাডুবির পর তিন জন সাঁতরে উঠে আসেন। বাকি চার জন তলিয়ে যান এবং তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়।

৪. উদ্ধারকাজে কারা অংশ নিয়েছেন?

SDRF, NDRF, পুরসভার ডুবুরি, সিভিল ডিফেন্স, পুলিশ ও জেলা প্রশাসনের দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।

৫. কোটরি খালে প্রতিমা বিসর্জনের অনুমতি ছিল কি?

মন্ত্রী মদন দিলাওয়ার ও প্রশাসনের বক্তব্য অনুযায়ী, ওই খাল প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ছিল না। প্রশাসন নির্দিষ্ট বিসর্জনস্থল ব্যবহার করার আবেদন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *