বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশ কিছু সমাজমাধ্যমের পেজ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে টাইগারের নাম ব্যবহার করে মনগড়া খবর, AI-নির্মিত ভিডিয়ো এবং পরিকল্পিত বয়ান ছড়ানো হচ্ছে। এই ধরনের বিষয়বস্তু সম্পূর্ণ মিথ্যা, অনুমোদনহীন এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি বলে দাবি অভিনেতার টিমের।