চামচের ডিজ়াইন দেখিয়ে বিপুল লগ্নি জিতলেন ভারতীয় ডিজ়াইনার - 24 Ghanta Bangla News
Home

চামচের ডিজ়াইন দেখিয়ে বিপুল লগ্নি জিতলেন ভারতীয় ডিজ়াইনার

Spread the love

‘Shark Tank USA’-তে চামচের নকশা:

আমেরিকার জনপ্রিয় স্টার্ট আপ রিয়েলটি শো শার্ক ট্যাঙ্ক (Shark Tank USA)। নানা আইডিয়া, অভিনব পণ্য নিয়ে সেখানে হাজির হন বহু উদ্যোগপতি। সেগুলি দেখে খুশি হলে লগ্নির ঘোষণা করেন অতিথি ও বিচারক হয়ে আসা বড় উদ্যোগপতিরা।

রাহুলের তৈরি অভিনব চামচের কাজ দেখে অনুষ্ঠানেই বিনিয়োগের কথা জানিয়েছেন লোরি গ্রেইনার (Lori Greiner) এবং মিন্ডি কালিং (Mindy Kaling)। রাহুলের সংস্থা Polygons-এর কিছু অংশের শেয়ারের মালিকানার বিনিময়ে এই বিনিয়োগ করছেন ওই দুই জন।

রিয়েলটি শো-এর সিজ়ন ১৮-এর একটি এপিসোডে নিজের পণ্য দেখান রাহুল। সেখানেই চামচের কাজ থেকে অভিভূত হয়ে লরি গ্রেইনার ও মিন্ডি কালিং সাড়ে ৩ লক্ষ ডলার বিনিয়োগের প্রস্তাব দেন। রাহুলের সংস্থার ৮ শতাংশ মালিকানা এবং অতিরিক্ত ২ শতাংশ অ্যাডভাইজ়রি শেয়ার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। রাহুল সেই প্রস্তাব গ্রহণ করেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *