সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ, ধৃত তিন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রেহান সরকার ও সুমন রায়-এর বাড়ি কুমারগঞ্জে। এবং সিদ্দিক আল মিঞা নামে ধৃত অন্য এক জনের বাড়ি গঙ্গারামপুরে।
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো আইডি তৈরি করে সেগুলির মাধ্যমে নানা ধরনের ভুয়ো খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিলেন তিন জন বলে অভিযোগ। ভুয়ো খবর ছড়ানোর পাশাপাশি এই চক্রের সঙ্গে বাংলাদেশ ও বিদেশি অর্থের যোগ থাকতে পারে বলেও পুলিশের প্রাথমিক অনুমান। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার অভিষেক গুপ্তা।