খাতড়ায় সিপিএমের স্টলে গিয়ে বই কিনলেন তৃণমূল নেতা
এই সবের মধ্যে ব্যতিক্রমী এক রাজনৈতিক দৃশ্যের সাক্ষী থাকল খাতড়া শহর। দলের নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে সিপিএমের বইয়ের স্টলে হাজির মোহন কর। শুধু হাজির হওয়াই নয়, স্টল থেকে তিনি কিনেছেন দশটি বই। সোমবার সন্ধ্যায় খাতড়া বাজারে সিপিএমের মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য পুস্তক বিপণীতে দেখা যায় এই ছবি।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রসের কোনও নেতাকে এভাবে সিপিএমের বইয়ের স্টলে দেখা যায়নি। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এই উপস্থিতি কি নিছকই বই-প্রেম, না এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ উঠছে সেই প্রশ্নও।