অষ্টমীতে ডায়েট ভুলে সাতসকালে কী কী খেলেন মিমি? - 24 Ghanta Bangla News
Home

অষ্টমীতে ডায়েট ভুলে সাতসকালে কী কী খেলেন মিমি?

Spread the love

প্রতি বছর অষ্টমীর সকালে একঝাঁক ছবি শেয়ার করেন তিনি। অভিনেত্রী মিমি চক্রবর্তীর এই মুহূর্ত দেখার অপেক্ষায় থাকে তাঁর অনুরাগীরাও। গোলাপি সালোয়ার, হালকা মেকআপে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে সন্ধিপুজোর প্রদীপ জ্বালানো, নানা মুডে ধরা দিলেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, ‘সকলকে জানাই অষ্টমীর অনেক শুভেচ্ছা। মা সকলকে বিপদের হাত থেকে রক্ষা করুন, এই প্রার্থনা করি।’ তবে সবকিছুর মাঝেও ডায়েট ভুলে অষ্টমীর ব্রেকফাস্টে লুচি, সাদা আলুর তরকারি, ছোলার ডাল, আর গরম রসগোল্লা মেনুতে মাস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *