West Bengal Live News: আজ মহাষ্টমী, সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ঢল, চলছে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি | West Bengal Live News Durga Puja Maha Ashtami Belur Math Kumari Puja Suvendu Adhikari
আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলি। তিথি অনুযায়ী, এবার বিভিন্ন মণ্ডপ বা রাজবাড়িতে ভোর থেকেই অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। নতুন বস্ত্রে, ফুল ও বেলপাতা নিয়ে চলছে মন্ত্রোচ্চারণ। সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ঢল। কামারপুকুর ও বেলুড় মঠে বিশেষ রীতিতে চলছে পুজো। প্রত্যেক বছরের মতো কুমারী পুজোর আয়োজনও করা হয়েছে। আবার কোথাও কোথাও তিথি অনুযায়ী, সন্ধিপুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।