‘বইয়ের স্টল ভাঙছেন, কিন্তু ভিড় নিয়ন্ত্রণে…’ চোরবাগান সর্বজনীনের ঘটনায় রাজ্য সরকারকে তোপ বিরোধীদের
পুলিশ ও চোরবাগান সর্বজনীন সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি শুরু হয়। রাস্তায় ছিল তীব্র যানজট। সেই সময়ে আচমকাই চোরবাগান সর্বজনীনের মণ্ডপের ভিতরে তীব্র হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই মণ্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল, কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।
আহত দর্শনার্থীদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন। দুর্ঘটনার পরেই চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর।