TMC-CPIM-Congress Agitation: চোরবাগানের ঘটনার পর গিরিশ পার্ক থানায় বিরল ছবি, একই সময়ে উড়ল তিন পতাকা | Tmc cpim congress agitation after chorbagan incident at girish park ps today
একযোগে বিক্ষোভ তিন দলেরImage Credit: TV9 Bangla
কলকাতা: চোরবাগানের ঘটনার পর সামনে এল বিরল রাজনৈতিক ছবি। এক পংক্তিতে দাঁড়িয়ে তিন দল। থানার সামনে উড়ছে তিন দলের পতাকা। একদিকে দাঁড়িয়ে কুণাল ঘোষ, অন্যদিকে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের প্রতিনিধিরা। কিছুটা দূরেই বসে আছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। কাছে কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে দাঁড়িয়ে আছে কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা।
সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মণ্ডপে যেভাবে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাতে অব্যবস্থার অভিযোগ তুলে গিরিশ পার্ক থানায় হাজির হয়েছেন বিরোধী দলগুলি। কার্যত একই সময়ে গিয়ে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। কুণাল ঘোষ দাবি করেন, এরকম একটি ঘটনায় বিক্ষোভ হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক দলই সেটা মনে করেছেন বলে এসেছেন।
সবিস্তারে আসছে…