সুবর্ণজয়ন্তীতে সল্টলেকের চারটি ব্লকের পুজো
চারটে বাঙালি এক জায়গায় হলেই বেজে ওঠে পুজোর ঢাক। ১৯৭৬–এ প্রথমবার দুর্গাপুজো হয়েছিল সল্টলেকের চারটি ব্লকে — সি ডি, বি সি, এ ই এবং ই সি। সল্টলেকের প্রবীণ আবাসিক সুভাষ বসুর কথায়, ‘তখন বাসিন্দা অনেক কম। ব্লকে বাড়ির সংখ্যা হাতে–গোনা। তবে আমাদের মধ্যে একটা গভীর আত্মীয়তা ছিল। পুজোর সময়ে জোগাড় থেকে, ভোগ রান্না সবই করতেন আবাসিকরাই।’