সম্ভাব্য কী কী কারণে এই ঘটনা? - 24 Ghanta Bangla News
Home

সম্ভাব্য কী কী কারণে এই ঘটনা?

Spread the love

মাইকে ঘোষণা থেকে প্রথমে দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি। তার উপরে মণ্ডপ থেকে বেরোনোর গেটও সংকীর্ণ। মূলত তার জেরেই চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রবল ভিড়ের মধ্যে মণ্ডপে মাইকে একটি ঘোষণা করা হয়। তার পরেই দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণের জন্য যে সকল ভলান্টিয়ার ছিলেন, তাঁদের মধ্যে কেউ বাঁশিও বাজিয়েছিলেন। তার জেরে আরও ছোটাছুটি শুরু করে দেন দর্শনার্থীরা। তার জেরেই পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে এক পুলিশকর্তার কাছ থেকে তিনি জানতে পেরেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *