শিকাগো বিশ্ববিদ্যালয়ের শৌচাগারে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বাড়ছে আতঙ্ক
এই সময়: আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এক তরুণীকে ধর্ষণের অভিযোগ! শুধু তাই নয়, তাঁকে শৌচাগারে নিয়ে গিয়ে যখন যৌন হেনস্থা চলছে, তখন বাইরে দাঁড়িয়ে একদল তরুণ ‘আমার পালা কখন’, ‘আমাকে ভিতরে ঢুকতে দাও’ বলে রীতিমতো হাসাহাসি করছে! ইউনিভার্সিটি অফ শিকাগোয় রবিবার এমন ন্যক্কারজনক ঘটনার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ‘আলফা এপসিলন পাই ফ্রেটারনিটি হাউস’-এর এক পার্টির সময়ে। এর আগে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের চি ফাই ফ্রেটারনিটির সাত সদস্যের বিরুদ্ধে ২০২৪–এর অক্টোবরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল, ২০২৬–এর সেপ্টেম্বরে দায়ের হয় মামলা।