অষ্টমীতে কলকাতায় আসছেন রাজকুমার, সৌরভের সঙ্গে ঘুরবেন কোন কোন পুজো মণ্ডপ? - 24 Ghanta Bangla News
Home

অষ্টমীতে কলকাতায় আসছেন রাজকুমার, সৌরভের সঙ্গে ঘুরবেন কোন কোন পুজো মণ্ডপ?

Spread the love

প্রতি বছরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজোর দিকে নজর থাকে অনুরাগীদের। অষ্টমীর সকালে অঞ্জলীর পরে পাড়ার মণ্ডপে ঢাক বাজাতেও দেখা যায় মহারাজকে। তবে এ বার তাঁর সঙ্গী পর্দার সৌরভ। যিনি বেশ কয়েকমাস ধরেই কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করছেন সৌরভের বায়োপিকে অভিনয়ের জন্য।

বাঙালির জীবনের সঙ্গে জুড়ে দুর্গাপুজো। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে খুব স্বাভাবিক ভাবেই থাকবে বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসবের ছোঁয়া। তাই সৌরভের ভূমিকায় অভিনয়ের আগে পুজোর খুঁটিনাটি নানা মুহূর্ত চাক্ষুষ করতেই ‘দাদা’র সঙ্গে মণ্ডপে ঘুরবেন অভিনেতা।

সিনেমা মুক্তির আগে রাজকুমার রাও মহাষ্টমীর দিন সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতার সেই সব পুজো মণ্ডপ পরিদর্শন করবেন, যেখানে সৌরভ ছোটবেলা থেকেই নিয়মিত যেতেন। ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ (Dada: The Sourav Ganguly Story) সিনেমার ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এবং লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ প্রযোজিত এই ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাওয়ার কথা ছবিটি।

সিনেমার ঘোষণার পরে প্রথমবার সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাজকুমার রাওকে জনসমক্ষে একসঙ্গে দেখা যাবে। যেখানে তাঁরা শহরের বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরবেন। মহাষ্টমীর দিন সকালেই সোমবার রাজকুমার রাও কলকাতায় আসছেন। শৈশবের বহু পরিচিত সেই মণ্ডপগুলোয় যাবেন, যেখানে ছোটবেলা থেকেই কাটাতেন মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *