স্ত্রীর সুস্থতায় দিনরাত হাসপাতালে সৌভিক - 24 Ghanta Bangla News
Home

স্ত্রীর সুস্থতায় দিনরাত হাসপাতালে সৌভিক

Spread the love

বিশ্বরূপ বিশ্বাস, ইসলামপুর

এক বৈশাখে দেখা হলো দু’জনার, জৈষ্ঠতে হলো পরিচয় …। বিখ্যাত এই বাংলা গানের কলির সঙ্গে অনেকটাই মিল তাঁদের। কারণ প্রেমের মধুরেণ সমাপয়েতের জন্য অনেক দিন বা মাস নয়, অনেক বছর অপেক্ষা করতে হয়েছিল দু’জনকে। প্রথম প্রথম লুকিয়ে দেখা করা। সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি ফোনে কথা বলা। চোপড়ার সৌভিক দাস ও নিকিতা সাহার সম্পর্কের গল্পটা আর পাঁচ জন প্রেমিক-প্রেমিকার মতো নয় মোটেই। কারণ, এক-দু’বছর নয়, দীর্ঘ আট বছরের অপেক্ষার পরে অবশেষে চার হাত এক হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *