ষষ্ঠী থেকে বন্ধ থাকবে শান্তিনিকেতনের জনপ্রিয় সোনাঝুরি হাট
Shantiniketan: আগামিকাল ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শান্তিনিকেতনের সোনাঝুরি হস্তশিল্পীদের হাট। অতিরিক্ত পর্যটকের ভিড় সামাল দেওয়া এবং জঙ্গলের পরিবেশ, পরিচ্ছন্নতা বজায় রাখতেই এমন…
Shantiniketan: আগামিকাল ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শান্তিনিকেতনের সোনাঝুরি হস্তশিল্পীদের হাট। অতিরিক্ত পর্যটকের ভিড় সামাল দেওয়া এবং জঙ্গলের পরিবেশ, পরিচ্ছন্নতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন, বন দফতর এবং হাট কমিটি বলে জানা গিয়েছে। অর্থাৎ, পুজোর দিনগুলি বন্ধ থাকবে শান্তিনিকেতনের এই জনপ্রিয় হাট।
জানা যাচ্ছে, এই সময়ে জঙ্গল সাফাইয়ের কাজে হাত লাগাবেন স্থানীয় হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। তবে সোনাঝুরি জঙ্গলে আয়োজিত হীরালিনী দুর্গোৎসবে যোগ দিতে পারবেন সকলেই।
উল্লেখ্য, পুজোর দিনগুলিতে সোনাঝুরি জঙ্গলে এবং হস্তশিল্পের হাটে পর্যটকদের বিশাল ভিড় হয়। এবারেও ছবিটা একই থাকবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। ফলে, এই কারণে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাট কমিটির এক সদস্য জানিয়েছেন, “দুর্গাপুজোকে কেন্দ্র করে সোনাঝুরিতে ব্যাপক ভিড় বাড়ে। সেই সময় হাট খোলা থাকলেও ভিড় নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের কাছে আমাদের আবেদন, পুজো দেখুন, কিন্তু জঙ্গলে প্লাস্টিক ফেলবেন না। পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখুন।”
সোনাঝুরি জঙ্গলের কাছেই আয়োজিত হয় হীরালিনী দুর্গোৎসব। এই বছর এই পুজো ২৬ বছরে পা দিয়েছে। ঠাকুর দেখতে আসার ভিড়, হাটের ভিড়ের সঙ্গে মিশে গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। তাই ষষ্ঠী থেকেই দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের।