Calcutta High Court on CPIM: ‘তাহলে জেসিবি চালিয়ে দিতে বলছি…’ কড়া মন্তব্য হাইকোর্টের, পুজোর আগে অনুমতি পেল সিপিএম | Calcutta high court order state govt to give permission for book stall of CPIM
সিপিএমের বুক স্টলে মিলল অনুমতিImage Credit: TV9 Bangla
কলকাতা:
কলকাতা: অবশেষে কাটল আইনি জট। পঞ্চমীর দিন বুকস্টল বসানোর অনুমতি পেল সিপিএম। বনগাঁয় সিপিএমের বুকস্টলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যে জায়গায় বুকস্টল করা নিয়ে আপত্তি ছিল, সেই জায়গায় বইয়ের স্টল করলে কী সমস্যা, রাজ্য়ের কাছে জানতে চান বিচারপতি সৌগত ভট্টাচার্য। পুজো মণ্ডপের ১০০ মিটারের মধ্যে বুকস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার।
হাইকোর্টের নির্দেশ মেনে বুকস্টল হল কি না, তা নিয়ে পুলিশ সুপারকে রিপোর্ট দিতে হবে আদালতে। বুকস্টল চালাতে আইনশৃংঙ্খলাজনিত কোনও সমস্যার মুখে যাতে পড়তে না হয়, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তবে এই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য।
সবিস্তারে আসছে…