টুলু মণ্ডলের মামলায় চার্জশিট জমা পুলিশের, কাদের নাম রয়েছে?
অভিযুক্তদের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘১৫২ জন সাক্ষী রয়েছে। কমপ্লিট চার্জশিট জমা পড়েনি। একটা পার্ট জমা পড়েছে। আগামী কাল দেখতে পাব। তারপরেই বলতে পারব পুরোটা।’
এর আগে সেপ্টেম্বরে টুলুর FIR খারিজের আবেদনেও সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ মামলা খারিজ করে দিয়েছিলেন। ইতিমধ্যেই বীরভূমের মহম্মদবাজারের পাথর ব্যবসায়ী টুলুর অ্যাকাউন্ট থেকে ফ্রিজ় হয়েছে বহু সম্পত্তি।