‘স্বার্থের সংঘাত’ বলেই সাক্ষাতে না, প্রধান বিচারপতি সূর্যকান্তের ব্যাখ্যা - 24 Ghanta Bangla News
Home

‘স্বার্থের সংঘাত’ বলেই সাক্ষাতে না, প্রধান বিচারপতি সূর্যকান্তের ব্যাখ্যা

Spread the love

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

 ‘ইন্ডিয়া’ শিবিরের প্রতিনিধিদের সঙ্গে তিনি যে সাক্ষাৎ করবেন না, রবিবার রাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের অফিস থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল রাহুল গান্ধীদের। কেন তিনি বিরোধী নেতৃত্বের সঙ্গে দেখা না–করার সিদ্ধান্ত নিলেন, সোমবার তা ব্যাখ্যা করলেন সিজেআই নিজেই। এ দিন দিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিজেআই কান্ত জানান, সুপ্রিম কোর্টের দরজা সমস্ত নাগরিকের জন্যই খোলা এবং প্রত্যেকের মৌলিক অধিকার রক্ষায় আদালত দায়বদ্ধ। বিরোধী নেতাদের জানানো হয়েছে, তাঁদের উত্থাপিত বিষয়গুলি ইতিমধ্যেই আদালতের বিচারাধীন। তাই প্রশাসনিক পথে স্মারকলিপি জমা দেওয়ার পরিবর্তে বিচারবিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে আবেদন জানানোই উপযুক্ত পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *