লেনদেন নিয়ে বচসা, ব্যাঙ্কে ঢুকে লোন ম্যানেজারকে গুলি, পলাতক দুষ্কৃতীরা
ঘটনার প্রকৃত কারণ জানতে ব্যাঙ্কের ভিতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কী ভাবে বচসা শুরু হয়েছিল, কারা গুলি চালানোর ঘটনায় জড়িত, তা জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, ওষুধের দোকানে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সকালেই পরমিন্দর সিং ঝোটাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই ব্যাঙ্কে গুলি-কাণ্ডে পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।