ফুল চুরি করতে গিয়ে ধরাও পড়ে গিয়েছিলাম
সত্যি কথা বলতে কী, প্রতিবার পুজোর চারদিন কিছুটা হলেও ফুলের আকাল হতো। বিশেষ করে অষ্টমীর সকালে। যথারীতি অপারেশন শেষ। ভোরের আলো ফোটার আগেই সব ফুল ঝোলা ভর্তি করে বেরোতে যাচ্ছি এমন সময় বাচ্চুদির মা চোর-চোর বলে চিৎকার করে উঠলেন। আমি ও লীলাদি তো দৌঁড়াচ্ছি। হঠাৎই দেখি, পথ আগলে দাঁড়িয়ে পড়েছেন বাচ্চুদি। বললেন, আমার মায়ের আচরণের জন্য ক্ষমা চাইতে আমিও ছুটে চলে এলাম। এও বললেন, পুজোর এই রাতে বাবা মারা যাওয়াতে মা পুজোর কোনওদিন রাতে ঘুমোন না। মাথায় একটু সমস্যা হয়েছে। তাঁর মায়ের ধারণা, তিনি ফের ফিরে আসবেন। এই বাগানের ফুল নিয়েই অঞ্জলি দিতে যাবেন প্রতি বছরের মতোই।