অবশেষে ঘোষণা বর্ষার বিদায়বার্তার, দুর্গাপুজোর আবহে স্বস্তি রাজ্যবাসীর - 24 Ghanta Bangla News
Home

অবশেষে ঘোষণা বর্ষার বিদায়বার্তার, দুর্গাপুজোর আবহে স্বস্তি রাজ্যবাসীর

Spread the love

২০২৬–এর বর্ষা গোটা দেশের নিরিখে প্রায় ১২.৬ শতাংশ ঘাটতিতে থাকলেও এই চার মাসে কলকাতার প্রাপ্তি স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। হাওয়া অফিসের হিসেব, এ বছর উত্তরবঙ্গে বর্ষার সূত্রপাত হয়েছিল ৯ জুন। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে ১২ জুন। তার পর থেকে চার মাসে কলকাতায় বৃষ্টির পরিমাণ দাঁড়িয়েছে ১৭৫৮.১ মিলিমিটার। অথচ এই সময়ে শহরে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১৩৪৫.৫ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় প্রায় ৪১২.৬ মিলিমিটার বা প্রায় ৩০ শতাংশ বেশি বৃষ্টি পেয়েছে কলকাতা। বর্ষার মরশুমে শহরের আকাশ বারবার মেঘে ঢেকেছে, নেমেছে ভারী বৃষ্টিও। তারই প্রতিফলন মিলেছে মরশুমি বৃষ্টির পরিসংখ্যানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *