নর্থইস্টের বিরূদ্ধে কেমন একাদশ সাজাল সবুজ-মেরুন? - 24 Ghanta Bangla News
Home

নর্থইস্টের বিরূদ্ধে কেমন একাদশ সাজাল সবুজ-মেরুন?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যা থেকেই ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা শুরু করছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে গুয়াহাটি স্টেডিয়ামে তাদের…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যা থেকেই ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা শুরু করছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে গুয়াহাটি স্টেডিয়ামে তাদের লড়াই করতে হচ্ছে অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব নর্থইস্ট ইউনাইটেড। বিগত কয়েক বছরের ভারতীয় ফুটবল সার্কিটে দুরন্ত পারফরম্যান্স থেকেছে পাহাড়ের এই ফুটবল ক্লাবের। ডুরান্ড একাধিকবার এসেছে তাদের ঘরে। এইবার সেটা সম্ভব না হলেও সেই ধাক্কা কাটিয়ে এবার দেশের প্রথম ডিভিশন লিগে চূড়ান্ত সাফল্য পেতে চাইবে নর্থইস্ট।

সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার একাদশ সাজিয়েছেন দলের বর্তমান হেড কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস। অন্যান্য দিনের মতো আজও গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ। রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন মেহেতাব সিং, আলবার্তো রদ্রিগেজ, রাহুল ভেকে এবং অভিষেক সিং টেকচাম। দলের মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন যথাক্রমে দেজান ড্রাজিচ, লালডেনমাউয়া রালতে ওরফে আপুইয়া, সামির জালকোভিচ, লালিয়ানজুয়ালা ছাংতে।

আপফ্রন্টে ঝড় তোলার জন্য থাকছেন লি হ্যারি আরউইন এবং সাহাল আব্দুল সামাদ। লিস্টন কোলাসো থেকে শুরু করে, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা এবং মিগুয়েল ফেরেইরা আপাতত রিজার্ভ থাকলেও প্রয়োজনে তাদের নামাতে পারেন কোচ।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *