দ্বিতীয়া কাটবে শুকনোই, পঞ্চমী ও ষষ্ঠীতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে, পুজোয় উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ পঞ্চমী ও ষষ্ঠীতে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে। এই দু’দিন কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে, শনিবার, সপ্তমীর প্রথম দিন থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কম হতে পারে। এরপরে অষ্টমী, নবমী ও দশমীতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।