কলেজ চত্বরে গুলিতে নিহত ছাত্র, ৩০ বছরে মিলল বিচার, তৎকালীন SFI নেতাকে কারাদণ্ডের নির্দেশ আদালতের - 24 Ghanta Bangla News
Home

কলেজ চত্বরে গুলিতে নিহত ছাত্র, ৩০ বছরে মিলল বিচার, তৎকালীন SFI নেতাকে কারাদণ্ডের নির্দেশ আদালতের

Spread the love

১৯৯৬ সালের ৩১ জুলাই সকাল আনুমানিক সাড়ে আটটায় তৎকালীন রায়গঞ্জ কলেজ (ইউনিভার্সিটি কলেজ)-এ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানার আশায় গিয়েছিলেন ১৭ বছরের কিশোর সমীর দেবনাথ। তার বাড়ি রায়গঞ্জের কাশীবাটির রায়পুর এলাকায়। সেই সময়ে রায়গঞ্জ কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন হতো। জীবনের স্বপ্ন, ভবিষ্যৎ নিয়ে একরাশ আশা বুকে নিয়ে কলেজে গিয়েছিল সে। কিন্তু পরীক্ষার ফলাফল দেখার উত্তেজনার মধ্যেই আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা কলেজ চত্বর। আর সেই গুলিতেই মৃত্যু হয় সমীর দেবনাথের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *