সোদপুর পূর্বপল্লির পুজোয় এ বার অন্য উদ্যোগ
দুর্গাপুজোর থিম তৈরিতে এক অন্য উদ্যোগ সোদপুরের পূর্বপল্লিতে। HIV পজ়িটিভ মানুষদের অংশগ্রহণে তৈরি হচ্ছে পুজোর থিম। সামাজিক সচেতনতা, মর্যাদা ও অন্তর্ভুক্তির বার্তা তুলে ধরার এই উদ্যোগে শিল্প ও উৎসব মিলেছে এক সুতোয়। HIV আক্রান্ত মানুষদের ঘিরে থাকা সামাজিক ভ্রান্ত ধারণা ভেঙে তাঁদের কাজ ও সৃজনশীলতাকে সামনে আনাই এই উদ্যোগের অন্যতম তাৎপর্য। সোদপুর পূর্বপল্লীর এই বিশেষ পুজোর প্রস্তুতি দেখুন Ei Samay-এর প্রতিবেদনে।