মাথা থেকে গলগল করে বেরোচ্ছে রক্ত, নবান্নের কাছেই যুবকের রহস্যমৃত্যু - 24 Ghanta Bangla News
Home

মাথা থেকে গলগল করে বেরোচ্ছে রক্ত, নবান্নের কাছেই যুবকের রহস্যমৃত্যু

Spread the love

দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। তারা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে অঞ্জনের মৃত্যু হয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অঞ্জন পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন। স্থানীয় সূত্রে খবর, রোজই নেশা করতেন তিনি। পুলিশের সূত্রের বক্তব্য, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নেশার ঘোরে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েই অঞ্জনের মৃত্যু হয়েছে। অন্তত এই সম্ভাবনাই সবচেয়ে বেশি জোরালো। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *