‘ঝুঁকির মুখে পড়ছে...’, ২৪৯ করেও হার ভারতের, বোলারদের বাঁচাতে পিচের তীব্র সমালোচনা গম্ভীরের - 24 Ghanta Bangla News
Home

‘ঝুঁকির মুখে পড়ছে…’, ২৪৯ করেও হার ভারতের, বোলারদের বাঁচাতে পিচের তীব্র সমালোচনা গম্ভীরের

Spread the love

দু’ সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বার ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য রাখার পক্ষে সওয়াল করলেন ভারতের কোচ। এর আগে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৪০৬ রান তাড়া করে জিতেছিল ভারত। সেই ম্যাচের পরেও ব্যাটিং সহায়ক পিচ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন গম্ভীর।

হার নিয়ে অজুহাত নয়, হোপ-রাদারফোর্ডের প্রশংসা গম্ভীরের

রাঁচিতে বোলারদের জন্য পরিস্থিতি কঠিন ছিল, তা মেনে নিয়েছেন গম্ভীর। তবে পিচ বা শিশিরের দোহাই দিয়ে হারের দায় এড়াতে রাজি নন তিনি। তাঁর মতে, বিশ্বচ্যাম্পিয়ন দল হিসেবে ভারতের লক্ষ্য হওয়া উচিত নিজেদের ভুল খুঁজে বের করা এবং ক্রমাগত উন্নতি করা। গম্ভীর বলেন, ‘কোনও হারকেই হাল্কা ভাবে নেওয়া যায় না। উন্নতি করতে চাইলে কোনও ভুলকে ধামাচাপা দেওয়া চলবে না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন দল। তাই নিজেদের আরও উন্নত করতে চাই। শিশিরের মধ্যে ব্যাটিং সহায়ক পিচে বল করা যে কঠিন, তা আমরা জানি। কিন্তু এই পরিস্থিতি কী ভাবে সামলাতে হবে, সেই পথ আমাদেরই খুঁজে বের করতে হবে।’

ভারতের হারের জন্য ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার শাই হোপ (Shai Hope) ও শেরফান রাদারফোর্ডের (Sherfane Rutherford) বিধ্বংসী ব্যাটিংকেও কৃতিত্ব দিয়েছেন গম্ভীর। হোপ মাত্র ৪৫ বলে অপরাজিত ১০২ রান করেন। অন্য দিকে, রাদারফোর্ড ৩৭ বলে করেন ৮৪ রান। তাঁদের ব্যাটিংয়ের দাপটেই ভারতের ২৪৯ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় ক্যারিবিয়ানরা। গম্ভীর বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ়কে কৃতিত্ব দিতেই হবে। শাই হোপ ও শেরফান রাদারফোর্ড যে ভাবে ব্যাট করেছে, তা প্রশংসার যোগ্য। ওরা যে বিশ্বমানের ব্যাটার, বিশেষ করে এই ফরম্যাটে, তা আমরা জানি। ওদের ব্যাটিং আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। তবে আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *