কোটাক সিকিউরিটিজ়-এর নতুন পরিচয় Kotak Neo
Kotak Securities Limited তাদের কাস্টমার ফেসিং আইডেন্টিটি বদলে নতুন নাম রাখল Kotak Neo। ডিজিটাল পরিষেবা এবং আর্থিক পরামর্শকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা এই উদ্যোগের লক্ষ্য। সংস্থার দাবি, শেয়ার, মিউচুয়াল ফান্ড-সহ বিভিন্ন বিনিয়োগের সুযোগ এক ছাতার তলায় পাবেন গ্রাহকরা। যদিও সংস্থার আইনি নাম Kotak Securities Limited-ই থাকছে। গ্রাহকদের অ্যাকাউন্ট, পণ্য ও পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না