মথুরার স্কুলে জলের ট্যাঙ্কে নেমে ৪ ছাত্রের মৃত্যু - 24 Ghanta Bangla News
Home

মথুরার স্কুলে জলের ট্যাঙ্কে নেমে ৪ ছাত্রের মৃত্যু

Spread the love

স্কুলের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিল পাঁচ জন পড়ুয়া। ওই ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়েই মৃত্যু হয়েছে চার জনের। অসুস্থ হয়ে পড়ে আরও এক জন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের বৃন্দাবনের চৈতন্য বিহার কলোনির মহর্ষি পাণিনি সংস্কৃত বিদ্যালয়ের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্কুলের ম্যানেজারকে। বৃন্দাবন গুরুকুলম নামেই পরিচিত ওই স্কুল। এই ঘটনায় তদন্তের নির্দেশ ছাড়াও মৃত পড়ুয়াদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *